পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

সুনামগঞ্জে ৯ দিনে ৫ কোটি টাকার বালু লুট

কাউকে অবৈধভাবে বালু তুলতে দেওয়া হবে না

প্রতিনিধি সুনামগঞ্জ
৯ দিনে মরাচেলা নদী থেকে অবৈধভাবে ২৫ লাখ ঘনফুট বালু তোলার অভিযোগে মামলা হয়েছে। গত শুক্রবার দুপুরে দোয়ারাবাজার উপজেলার সোনাপুর এলাকায়
৯ দিনে মরাচেলা নদী থেকে অবৈধভাবে ২৫ লাখ ঘনফুট বালু তোলার অভিযোগে মামলা হয়েছে। গত শুক্রবার দুপুরে দোয়ারাবাজার উপজেলার সোনাপুর এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইজারাবিহীন মরাচেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩৭ জনের নামে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০–১৫ জনকে মামলায় আসামি করা হয়েছে।


অভিযোগ, ৯ দিনে নদী থেকে ২৫ লাখ ঘনফুট বালু তোলা হয়েছে, যার বাজারমূল্য পাঁচ কোটি টাকা।


বুধবার দোয়ারাবাজার থানায় মামলাটি করেন পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল।


এজাহারে উল্লেখ করা হয়েছে, দোয়ারাবাজার উপজেলার শ্রীপুর মৌজার সোনাপুর ও পূর্ব সোনাপুর এলাকায় মরাচেলা নদী ও নদীর পাড় কেটে বালু তোলা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ৯ দিনে ২৫ লাখ ঘনফুট বালু তোলা হয়েছে। নদীর পাড় কাটায় পরিবেশ ও প্রতিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। ৩ অক্টোবর বাদী ওই এলাকা সরেজমিনে পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছেন।

মরাচেলা নদীতে বালু উত্তোলন। গত শুক্রবার দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর এলাকায়। ছবি: পদ্মা ট্রিবিউন

আসামিদের মধ্যে দোয়ারাবাজার উপজেলার ৩৩ জন, ছাতক উপজেলার ৩ জন ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১ জন আছেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, এলাকাটি দুর্গম। তবু প্রশাসনের নজরদারি আছে। মরাচেলা নদী থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধে টাস্কফোর্সের নিয়মিত অভিযান চলবে। কাউকে অবৈধভাবে বালু তুলতে দেওয়া হবে না।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.