পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

ইনুর মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন

১০ বছরের সশ্রম কারাদণ্ড থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঢাকা
রায় ঘোষণার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে হাসানুল হক ইনুকে নিয়ে যাওয়া হচ্ছে। ৩০ জুন ২০২৬
রায় ঘোষণার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে হাসানুল হক ইনুকে নিয়ে যাওয়া হচ্ছে। ৩০ জুন ২০২৬ | ফাইল ছবি

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর সাজা ১০ বছরের সশ্রম কারাদণ্ড থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করা হয়েছে।


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সোমবার সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)।


গত ৩০ জুন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে রায় দেন।


মামলায় ইনুর বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে তিনটি অভিযোগ প্রমাণিত হয়। তিনটি অভিযোগেই তাঁকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ডের সাজা দেওয়া হয়। ঘোষিত রায়ে ট্রাইব্যুনাল বলেছিলেন, এই সাজা যুগপৎ চলবে। অর্থাৎ সাজা হবে ১০ বছরের সশ্রম কারাদণ্ড।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.