পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

বিশ্বনাথে বিএনপির দুই পক্ষের সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেম

প্রতিনিধি সিলেট
১৪৪ ধারা
১৪৪ ধারা | প্রতীকী ছবি

সিলেটের বিশ্বনাথ পৌর এলাকায় একই সময়ে বিএনপির দুই পক্ষের সভা-সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেম।


প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্বনাথ পৌর এলাকার পুরানবাজারের কলেজ রোডসংলগ্ন ডাকবাংলো ও আশপাশের এলাকায় পৃথকভাবে বিএনপির দুই পক্ষ সভা আহ্বান করেছে। একই সময়ে কর্মসূচি পালনের ঘোষণায় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।


এ বিষয়ে জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডাকবাংলো ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও গণজমায়েত নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে পাঁচজন বা তার বেশি মানুষের জমায়েতও নিষিদ্ধ করা হয়েছে।


এ ছাড়া ওই এলাকায় লাঠি, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন বা প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। ১৪৪ ধারার আদেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।


বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেম বলেন, দুই পক্ষের সভা-সমাবেশকে ঘিরে উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.