পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

মিরপুরে বাসে আগুন

মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুর নবী এ তথ্য নিশ্চিত করেছে

নিজস্ব প্রতিবেদক ঢাকা
রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মিরপুর, ঢাকা। ১৬ নভেম্বর ২০২৬
রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মিরপুর, ঢাকা। ১৬ নভেম্বর ২০২৬ | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।


মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুর নবী এ তথ্য নিশ্চিত করেছেন।


পুলিশ বলছে, বাসে আগুন দেওয়ার ঘটনায় আটক দুজনের পরিচয় জানা যায়নি।


সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে সরকার। এমন পরিস্থিতিতে নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইতিমধ্যে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.