পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

রাজধানীতে বিএনপির নেতা আটক, নেপথ্যে চাঁদাবাজি

সোমবার শেরেবাংলা নগর এলাকা থেকে তাঁকে আটকের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়

নিজস্ব প্রতিবেদক ঢাকা
চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার মিজানুর রহমান
চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার মিজানুর রহমান | ছবি: সংগৃহীত

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-২ (এসআরবি-২)। সোমবার শেরেবাংলা নগর এলাকা থেকে তাঁকে আটকের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।


পুলিশ ও এসআরবি-সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, মিজানুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে পোশাক কারখানা থেকে চাঁদাবাজি, নিউরোসায়েন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা, আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাত থেকে চাঁদাবাজি এবং শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান এই বিএনপি নেতাকে আটকের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চাঁদাবাজির অভিযোগে তাঁকে আটক করা হয়েছে বলে এসআরবি জানিয়েছে।


বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.