পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

বিমানবন্দর এলাকায় ককটেল বিস্ফোরণ, ৩ পথচারী আহত

সোমবার রাত সোয়া ১টার দিকে বিমানবন্দর এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

নিজস্ব প্রতিবেদক ঢাকা
ককটেল বিস্ফোরণের ঘটনার পর বিমানবন্দর এলাকায় পুলিশের অবস্থান
ককটেল বিস্ফোরণের ঘটনার পর বিমানবন্দর এলাকায় পুলিশের অবস্থান | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন পথচারী আহত হয়েছেন।


সোমবার রাত সোয়া ১টার দিকে বিমানবন্দর এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরের গোলচত্বরের কাছের বহির্গমন ফটকের সামনে বিআরটি উড়ালসড়কের ওপর থেকে ককটেল দুটি নিক্ষেপ করা হয়। বিস্ফোরণে উড়ালসড়কের নিচে থাকা তিন পথচারী আহত হন। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।


বিমানবন্দর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মানিক মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিমানবন্দর এলাকায় বিস্ফোরণে তিন পথচারীর পায়ে সামান্য আঘাত লেগেছে এবং তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।


পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ধারণা করা হচ্ছে, উড়ালসড়কের ওপর থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.