পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

টুঙ্গিপাড়ায় বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন

এস এম জিলানীর বাড়ি টুঙ্গিপাড়া থানা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে।

প্রতিনিধি গোপালগঞ্জ
বিএনপির এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন জ্বলছে। আজ সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়
বিএনপির এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন জ্বলছে। আজ সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় | ছবি: ভিডিও থেকে নেওয়া

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।


এস এম জিলানীর বাড়ি টুঙ্গিপাড়া থানা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে।


প্রত্যক্ষদর্শী ও বিএনপির একাধিক সূত্র জানায়, প্রথমে টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়া হয়। এরপর সংসদ সদস্যের (এমপি) বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা।


এমপির বাড়িতে আগুন দেওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, এস এম জিলানীর বাড়ির বিভিন্ন অংশে আগুন জ্বলছে। বাড়ির ভেতরে লাঠিসোঁটা হাতে একদল যুবক ভাঙচুর চালাচ্ছেন। কেউ কেউ ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। একজনকে বলতে শোনা যায়, ‘জিলানীর বাড়ি শেষ’।


এস এম জিলানীর সঙ্গে কথা বলতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হয়েছে। তবে তাঁর সঙ্গে কথা বলা যায়নি।


গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান রাত ১০টার পর বলেন, ‘বিভিন্ন মাধ্যমে শুনেছি সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়া হয়েছে।’

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.