পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

কাঁঠালবাগানে আবাসিক ভবনে আগুন, তিনজন দগ্ধ

ধারণা করা হচ্ছে, গ্যাসের সংযোগে ছিদ্র থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আগুন
আগুন | প্রতীকী ছবি

রাজধানীর কাঁঠালবাগান এলাকায় ১০ তলা একটি আবাসিক ভবনের চতুর্থ তলায় আগুন লেগেছে। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন।


বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ার নামের ভবনে এ ঘটনা ঘটে।


ধারণা করা হচ্ছে, গ্যাসের সংযোগে ছিদ্র থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।


ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে সকাল ৮টা ৩১ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


আনোয়ারুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দগ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।


দগ্ধ তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.