পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তারা আগুন নেভাতে কাজ করে।

নিজস্ব প্রতিবেদক ঢাকা
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তারা আগুন নেভানোর কাজ শুরু করে।


আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।


প্রত্যক্ষদর্শী ইয়াসিন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে একটি বাঁশের খুঁটিতে বাঁধা তারে সামান্য আগুন লাগে। এরপর চারদিকে হইচই শুরু হয়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। টিনশেড ও আধাপাকা বাড়িতেও আগুন দাউদাউ করে জ্বলে ওঠে।


বেলা ১১টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের কোয়ার্টারের প্রাচীর-সংলগ্ন বস্তিতে আগুন লেগেছে। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দারা।


আগুনের ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসংখ্য মানুষ ঘটনাস্থলের কাছে ভিড় করেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.