পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা-নেওয়ার আবেদন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার আছেন কামরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আদালতের হাজতখানা থেকে বের করে সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে প্রিজন ভ্যানের দিকে নিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা। ঢাকার আদালত প্রাঙ্গণে, ১৮ মার্চ ২০২৫
আদালতের হাজতখানা থেকে বের করে সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে প্রিজন ভ্যানের দিকে নিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা। ঢাকার আদালত প্রাঙ্গণে, ১৮ মার্চ ২০২৫ | ছবি: পদ্মা ট্রিবিউন

কারাগারে থাকা সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে অ্যাম্বুলেন্সে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা-নেওয়ার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বুধবার এ আবেদন করেন তাঁর আইনজীবী বদিউজ্জামান তপাদার।


জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার আছেন কামরুল ইসলাম।


শুনানিতে আইনজীবী বদিউজ্জামান তপাদার বলেন, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম অসুস্থ। তাঁকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা-নেওয়া করা হয়। এ সময় ঝাঁকুনির কারণে তাঁর শারীরিক জটিলতা তৈরি হয়। সে কারণে তাঁকে অ্যাম্বুলেন্সে করে আনা-নেওয়ার আবেদন করা হয়েছে।


এর জবাবে ট্রাইব্যুনাল বলেন, এখন দেশের অবস্থা ভালো নয়। তাঁর নিরাপত্তার বিষয় আছে। পরিস্থিতির উন্নতি হলে অ্যাম্বুলেন্সের বিষয়টি বিবেচনা করা হবে।


আইনজীবী বদিউজ্জামান বলেন, তাঁর মক্কেল কামরুল ইসলাম ক্যানসারে আক্রান্ত। এ ছাড়া তিনি কিছু শারীরিক জটিলতায় ভুগছেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.