পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা

গ্রেপ্তার আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রতিনিধি রংপুর
বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা নাজির হোসেন
বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা নাজির হোসেন | ছবি: পদ্মা ট্রিবিউন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদক মামলায় জামিনে মুক্তির মাত্র পাঁচ দিনের মাথায় আবারও ১ হাজার ৮০০ ইয়াবাসহ স্থানীয় বিএনপির এক বহিষ্কৃত নেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


বুধবার রাতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাউৎনগর মিশনপাড়া এলাকায় অভিযুক্তের নিজ বসতবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার নাজির হোসেন (৫১) ওই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি হোসেনগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন। মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে আগেই তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় নাজির হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৮০০টি ইয়াবা উদ্ধার করা হয়।


এর আগে গত ৩১ আগস্ট ১৪৫টি ইয়াবা, একটি মোটরসাইকেল ও নগদ ১০ লাখ টাকাসহ হরিপুর থানা-পুলিশের হাতে স্ত্রীসহ গ্রেপ্তার হয়েছিলেন নাজির। সেই মামলায় সম্প্রতি আদালত থেকে জামিন পান তিনি। তবে কারাগার থেকে বের হওয়ার পাঁচ দিনের মাথায় আবারও বিপুল পরিমাণ মাদকসহ ধরা পড়লেন।


রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, গ্রেপ্তার আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.