পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

রাজধানীর বাড্ডা ও গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

মিছিলের কয়েক মিনিটের মধ্যেই তাঁরা সটকে পড়েন।

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আওয়ামী লীগের দলীয় লোগো
আওয়ামী লীগের দলীয় লোগো

রাজধানীর বাড্ডা ও গুলশানে বৃহস্পতিবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা দুটি পৃথক ঝটিকা মিছিল করেছেন। মিছিলের কয়েক মিনিটের মধ্যেই তাঁরা সটকে পড়েন।


পুলিশ জানায়, বেলা একটার দিকে প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কের উল্টো দিকের রাস্তায় আওয়ামী লীগের মিছিল বের হয়। মিছিলে সংগঠনের অন্তত ২৫ নেতা-কর্মী অংশ নেন। কয়েক মিনিটের মধ্যেই তাঁরা সটকে পড়েন।


জানতে চাইলে পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার আসাদুজ্জামান বলেন, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


বেলা দুইটার পর গুলশানে পুলিশ প্লাজা কনকর্ডের সামনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ঝটিকা মিছিল বের হয়। এতে পাঁচ-ছয়জন ব্যক্তি অংশ নেন। পুলিশের গুলশান বিভাগের এক কর্মকর্তা বলেন, মিছিলকারীরা দ্রুত পালিয়ে যান।

রাজনীতি থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.