পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

গভীর রাতে মোটরসাইকেলে আওয়ামী লীগের মশালমিছিল, ভিডিও ভাইরাল

মিছিলের একটি দৃশ্যচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রতিনিধি নোয়াখালী
গভীর রাতে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশাল মিছিল। নোয়াখালীর কোম্পানীগঞ্জে
গভীর রাতে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশাল মিছিল। নোয়াখালীর কোম্পানীগঞ্জে | ছবি: ভিডিও থেকে নেওয়া

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল নিয়ে মশালমিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে তাঁর নিজ এলাকায় এই মশালমিছিল করা হয়। মিছিলের একটি দৃশ্যচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার বাইপাস সড়ক এলাকায় এই মিছিল হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দৃশ্যচিত্রটি ১ মিনিট ২০ সেকেন্ডের। এতে দেখা যায়, কয়েকটি মোটরসাইকেল নিয়ে কয়েকজন ব্যক্তি স্লোগান দিচ্ছেন। মোটরসাইকেলের পেছনে থাকা ব্যক্তিদের হাতে জ্বলন্ত মশাল।


জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হাকিম বলেন, গভীর রাতে আকস্মিক মিছিলটি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

রাজনীতি থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.