পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

ভিকারুননিসার ৭৫ বছর পূর্তিতে বিশেষ মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক ঢাকা
ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশ
ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশ | ছবি: ফেসবুক পেজ থেকে নেওয়া

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্লাটিনাম জয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে আগামী ২ জানুয়ারি (২০২৭ সাল) ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজন করতে যাচ্ছে এক বিশেষ মিলনমেলা।


অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশ-বিদেশে ছড়িয়ে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানটির সব প্রাক্তন শিক্ষার্থীকে এই আনন্দঘন আয়োজনে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।


অংশগ্রহণে ইচ্ছুক সদস্যদের আগামী ১৫ নভেম্বরের (২০২৬ সাল) মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে।


অনুষ্ঠান ও নিবন্ধনের বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন।


আয়োজন সম্পর্কে অ্যাসোসিয়েশনের আহ্বান হলো, ‘ফিরে যাই শৈশবে, মেতে উঠি উৎসবে’।


স্মৃতির পাতায় ফিরে দেখা শৈশব, বন্ধুত্ব আর প্রিয় ভিকারুননিসার সঙ্গে গৌরবময় পথচলার ৭৫ বছর পূর্তির এই আয়োজনে প্রাক্তনদের সরব উপস্থিতি আশা করছে অ্যাসোসিয়েশন।

শিক্ষা থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.