পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন
Home / জেলা / চট্টগ্রামে মাথায় কাফনের কাপড় বেঁধে যুবলীগের মিছিল, ভিডিও ভাইরাল
জেলা

চট্টগ্রামে মাথায় কাফনের কাপড় বেঁধে যুবলীগের মিছিল, ভিডিও ভাইরাল

সায়ন্তন বসু

প্রতিনিধি চট্টগ্রাম

1 min · 4 words · 4
চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় নিষিদ্ধ যুবলীগের মিছিল। ছবি: ভিডিও থেকে নেওয়া
চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় নিষিদ্ধ যুবলীগের মিছিল। ছবি: ভিডিও থেকে নেওয়া
চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন যুবলীগের নেতা-কর্মীরা। আজ শুক্রবার সকালে আগ্রাবাদ এলাকায় বিদ্যুৎ ভবনের সামনে ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগর’–এর ব্যানারে এ মিছিল করা হয়। মিছিল ও বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মিছিল নিয়ে বন্দর এলাকা থেকে শেখ মুজিব সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে যাচ্ছেন নেতা-কর্মীরা। তাঁদের হাতের ব্যানারে ‘হামে শিশুমৃত্যু, শিশু ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার এবং বিদ্যুৎ–গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল’ লেখা ছিল। মিছিলটি বিদ্যুৎ ভবনের সামনে গেলে সেখানে জড়ো হয়ে স্লোগান দেন নেতা-কর্মীরা।

চলতি মাসে চট্টগ্রাম নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের এটি তৃতীয় মিছিল। গত বুধবার চট্টগ্রামের অনন্যা আবাসিক এলাকায় মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এর আগে সোমবার সকালে নগরের জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এরপর নগরের বিভিন্ন থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের ৭০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

জানতে চাইলে নগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, আগ্রাবাদ এলাকার মিছিলের ভিডিও দেখে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
Share: Twitter Facebook

How did this article make you feel?

Md. Ibrahim

Written by

Md. Ibrahim

Administrator and lead writer of this blog.

All posts by Md. Ibrahim →

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.