পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, পদ খোয়ালেন বিএনপি নেতা

রে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল থেকে বাদ দেওয়ার বিষয়টি জানানো হয়

প্রতিনিধি ফরিদপুর
বিএনপি নেতা ওবায়দুর রহমান
বিএনপি নেতা ওবায়দুর রহমান | ছবি: সংগৃহীত

ফরিদপুরে এক নারীর সঙ্গে বিএনপির এক নেতার অশালীন দৃশ্যচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বাদ দেওয়া হয়েছে।


গতকাল বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল থেকে বাদ দেওয়ার বিষয়টি জানানো হয়।


বহিষ্কৃত নেতা ওবায়দুর রহমান (৪৮) সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামের বাসিন্দা। তিনি আলীয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক অবক্ষয়জনিত অপরাধের সঙ্গে জড়িত থাকার অপরাধে আলীয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে প্রাথমিক সদস্যপদসহ বাদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দলের সব পর্যায়ের নেতা–কর্মীদের তাঁর সঙ্গে দলীয় সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।


জানা গেছে, সম্প্রতি ওবায়দুর রহমানের সঙ্গে এক নারীর ৫ মিনিট ৩৭ সেকেন্ডের একটি অশালীন দৃশ্যচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দৃশ্যচিত্রটি দ্রুত ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়।


দল থেকে বাদ দেওয়ার পর এ বিষয়ে বক্তব্য জানতে ওবায়দুর রহমানকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে এর আগে তিনি দাবি করেছিলেন, দৃশ্যচিত্রটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো।


ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া বলেন, দৃশ্যচিত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়ার পর দলীয়ভাবে বিষয়টি যাচাই-বাছাই করা হয়। ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ার পরই জরুরি সভা ডেকে ওবায়দুর রহমানকে পদ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

How did this article make you feel?

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.