গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা হলে তা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে।
গোপালগঞ্জে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাঁচ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে তাঁরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় টহল দিচ্ছেন। তাঁদের সঙ্গে পুলিশ ও র্যাবের সদস্যরাও যৌথভাবে টহল দিচ্ছেন।
গত বছরের ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষে পাঁচজন নিহত হন। ওই ঘটনার এক বছর পূর্ণ হচ্ছে আজ বৃহস্পতিবার।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা হলে তা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের সংঘর্ষের ঘটনার এক বছর হওয়ার দিনকে কেন্দ্র করে এবার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে—এমন আশঙ্কা থেকে আগাম নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এ কারণে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গোপালগঞ্জে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
How did this article make you feel?
Related Articles
তিতাস নদী ভরাটের দায়ে এনসিপি নেতাকে ২ লাখ টাকা জরিমানা
Jul 16, 2026
2 shared tags
স্কুলের জমি দখল করে রাস্তা তৈরির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে
Jul 15, 2026
2 shared tags
এমপি শিমুল বিশ্বাসকে ‘কটূক্তির’ প্রতিবাদে এনসিপিকে পাবনায় অবাঞ্ছিত ঘোষণা
Jul 12, 2026
2 shared tags
সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ
Jul 06, 2026
2 shared tags