পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত বিদিশার জামিন নামঞ্জুর

বিদিশার আইনজীবী আতিকুর রহমান বলেন, আসামির কারাবাস পর্যাপ্ত না হওয়ায় তাঁর জামিন আবেদন আদালত নামঞ্জুর করেন।

নিজস্ব প্রতিবেদক ঢাকা
বিদিশা সিদ্দিক
বিদিশা সিদ্দিক | ছবি: সংগৃহীত

প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত বিদিশা সিদ্দিকের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার শুনানি নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন। বিদিশার আইনজীবী মো. আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান থানায় হওয়া এই মামলায় তাঁর দুই বছরের কারাদণ্ড হয়। সাজা পরোয়ানা থাকায় তাঁকে গত ২৫ আগস্ট গ্রেপ্তার করা হয়। পরের দিন তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।


বিদিশার আইনজীবী আতিকুর রহমান বলেন, আসামির কারাবাস পর্যাপ্ত না হওয়ায় তাঁর জামিন আবেদন আদালত নামঞ্জুর করেন।


বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান বলেন, বিদিশার কারাবাস পর্যাপ্ত না হওয়ায় তাঁরা তাঁর জামিনের বিরোধিতা করেন।


ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে একটি মামলায় গত ২০ মে বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এই রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি বিদিশাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায়ের দিন আদালতে অনুপস্থিত থাকায় বিদিশার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছিলেন আদালত।


২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি মামলাটি করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন। ২০০৮ সালের ২২ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.