পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু বাঁচানো যায়নি

নিজস্ব প্রতিবেদক ঢাকা
তৌফিক ইমরোজ খালিদী
তৌফিক ইমরোজ খালিদী | ছবি: বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সৌজন্যে

অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যুক্তরাজ্য সময় শুক্রবার দুপুর ২টা ২৩ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিডিনিউজের বিশেষ দায়িত্বপ্রাপ্ত সম্পাদক রাজীব নূর এ তথ্য নিশ্চিত করেছেন।


জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাতে তাঁকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন দুপুরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।


২০০৬ সাল থেকে তিনি বাংলাদেশি এই অনলাইন সংবাদমাধ্যম ও সংবাদসংস্থার নেতৃত্ব দিয়ে আসছিলেন। এর আগে তিনি লন্ডনে বিবিসি রেডিওতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া দেশের বেশ কয়েকটি ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা ও গণমাধ্যম ব্যবস্থাপনার অভিজ্ঞতা ছিল তাঁর।


তৌফিক ইমরোজ খালিদী ঢাকা, লন্ডন, প্যারিস ও টোকিওর বিভিন্ন প্রতিষ্ঠানে সাংবাদিকতার ওপর প্রশিক্ষণ নেন। ডিজিটাল বাংলাদেশ গঠনে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালের ডিসেম্বরে তাঁকে ‘জাতীয় আইসিটি পুরস্কার’ প্রদান করা হয়।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.