পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

কমলাপুর স্টেশনে ট্রেনে আগুন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


রোববার রাত সাড়ে ৯টার দিকে প্ল্যাটফর্মে থাকা ট্রেনটির একটি বগিতে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।


প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের একটি কোচে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। প্রাথমিক ধারণা, কোনো দুর্বৃত্ত বগিটিতে আগুন দিয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে ফায়ার সার্ভিস বা পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।


ঘটনাস্থলে দেখা যায়, অন্য বগিগুলোর পাশে আগুনে ক্ষতিগ্রস্ত কোচটি দাউদাউ করে জ্বলছিল। মুহূর্তে চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুন পাশের বগিতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।


ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, কমলাপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ছয়টি ইউনিট পাঠানো হয় এবং তারা তা নিয়ন্ত্রণে আনে।


তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। ট্রেনের নামটিও নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.