পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

২০০ টাকার ভাঙতি নিয়ে কথা–কাটাকাটির জেরে একজনকে কুপিয়ে হত্যা

বারিউলের পরিবারের অভিযোগ,

প্রতিনিধি রাজশাহী
দোকানে হামলা ও ভাঙচুর চালানো হয়। আজ রোববার দুপুরে রাজশাহী শহরে ডিঙাডোবার বাকীর মোড় এলাকায়
দোকানে হামলা ও ভাঙচুর চালানো হয়। আজ রোববার দুপুরে রাজশাহী শহরে ডিঙাডোবার বাকীর মোড় এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজশাহীতে ভাঙতি টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে মুদিদোকানে হামলা চালিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে শহরের ডিঙাডোবা এলাকায় এ ঘটনা ঘটে। পূর্ববিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।


নিহত বারিউল ইসলাম (৪০) ডিঙাডোবা এলাকার বাসিন্দা।


বারিউলের পরিবারের অভিযোগ, টাকা ভাঙতি করাকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে বারিউল ও তাঁর ছেলে তানভির হোসেনের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এর কিছুক্ষণ পর ওই ব্যক্তিরা দলবল নিয়ে এসে তাঁদের দোকানে হামলা ও ভাঙচুর চালান। একপর্যায়ে বারিউলকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।


বারিউলের ছেলে তানভির হোসেন বলেন, গতকাল রাতে তিন ব্যক্তি তাঁদের দোকানে ২০০ টাকার নোট ভাঙাতে আসেন। পুরো টাকা ভাঙতি দিতে না পারায় তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁর বাবার সঙ্গে তাঁদের হাতাহাতি হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের সরিয়ে দেন। এর কিছুক্ষণ পর ওই ব্যক্তিরা আরও লোকজন নিয়ে ফিরে আসেন। দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল রামদা ও চাপাতি নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এ সময় তাঁর বাবাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


তানভির জানান, তাঁরা হামলাকারীদের মধ্যে রাসেল, রোমিও ও সোহান নামের তিনজনকে চেনেন। তাঁরা নগরের চণ্ডীপুর এলাকার বাসিন্দা।


রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তির মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.