পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক ঢাকা
সদ্য গাছ থেকে কাটা আনারসগুলোকে সাইকেলে সাজিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন চাষিরা
সদ্য গাছ থেকে কাটা আনারসগুলোকে সাইকেলে সাজিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন চাষিরা | ফাইল ছবি

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


হাইকমিশন বলেছে, পাকিস্তানে বাংলাদেশের আনারসের ব্যাপক চাহিদা রয়েছে। দেশটিতে আনারস রপ্তানির সুযোগ তৈরি হওয়ায় দুই দেশের মধ্যে অন্যান্য কৃষিপণ্য ও ফলের আমদানি-রপ্তানি বাড়ানোর পাশাপাশি ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পথও সুগম হয়েছে।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন, করাচির উপহাইকমিশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তানের সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষের মধ্যে কয়েক বছর ধরে ধারাবাহিক যোগাযোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ফলে এ সুযোগ তৈরি হয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.