পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

চার পুলিশ কর্মকর্তা বদলি, দুই জেলায় নতুন এসপি

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঢাকা
বাংলাদেশ পুলিশ লোগো
বাংলাদেশ পুলিশ লোগো

চার জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে ২০ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


প্রজ্ঞাপন অনুযায়ী, বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসির ও চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবীর খানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।


অন্যদিকে, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার জাসিমুল ইসলামকে বাগেরহাটে এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গায় নতুন এসপি হিসেবে পদায়ন করা হয়।


জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.