উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর
হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়
রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
হামলাকারীরা কারা, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা চলে যায়।
হামলাকারীরা কারা, তা শনাক্তের চেষ্টা চলছে বলে জানান পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম।
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!