পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল

রাতে মাত্র একটি তরকারি রান্না করার কথা ভাবছেন? যা দিয়ে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে! আপনাদের জন্য তেমনই একটি রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

জীবনযাপন ডেস্ক
রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা
রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

রাতে মাত্র একটি তরকারি রান্না করার কথা ভাবছেন? যা দিয়ে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে! আপনাদের জন্য তেমনই একটি রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।


উপকরণ

ছোট চিংড়ি ২০০ গ্রাম, ঝিঙে ৫০০ গ্রাম, পটোল ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১ চা-চামচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও ধনে গুঁড়ো ১ চা-চামচ করে, জিরা গুঁড়ো আধা চা-চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ ফালি ৫-৬টি, লবণ স্বাদমতো, চিনি আধা চা-চামচ ও সয়াবিন তেল ৪ টেবিল চামচ।


প্রণালি

ঝিঙে আর পটোলের খোসা ফেলে গোল করে কেটে ধুয়ে নিন। চিংড়ি মাছ কেটে লবণ দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে সামান্য ভেজে অল্প পানি দিন। এরপর আদা-রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো ও লবণ দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিন। এবার চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ কষান। তারপর কেটে রাখা পটোল ও ঝিঙে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করুন। এই সবজিতে আলাদা কোনো পানি দিতে হয় না। সবজি থেকে যে পানি বের হবে, তা দিয়েই ঝোল হয়ে যাবে। সবজি সেদ্ধ হয়ে এলে কাঁচামরিচ ফালি, জিরা গুঁড়ো ও চিনি দিয়ে আরও দুই-এক মিনিট রান্না করুন। সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে লবণ দেখে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল ঝিঙে-পটোল দিয়ে চিংড়ি মাছের মজাদার ঝোল।

জীবনধারা থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.