কালীগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, বিক্ষোভ মিছিল
প্রতিনিধি সাতক্ষীরা
প্রতিনিধি সাতক্ষীরা
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কৃষ্ণনগর বাজারে অবস্থিত ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে বিএনপি।
কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. ইদ্রিস আলী বলেন, শুক্রবার রাতে তিনি, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, সদস্য রওশন কাগুজিসহ ১০ থেকে ১২ জন নেতা–কর্মী দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন। রাত ১০টার দিকে কার্যালয়ে তালা দিয়ে তাঁরা পাশের একটি মোটরসাইকেল গ্যারেজে বসে ছিলেন। এ সময় বিকট শব্দ শুনে দ্রুত ফিরে এসে কার্যালয়ের দরজা খুলে ভেতরের এক কোণে আগুন জ্বলতে দেখেন। পরে আগুন নিভিয়ে ফেলা হয়।
ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিরোধী কোনো পক্ষ এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
খবর পেয়ে রাতেই কালীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। একই রাতে ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে কৃষ্ণনগর বাজারে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতা–কর্মীরা।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
How did this article make you feel?
Related Articles
বাগেরহাটে কৃষক দল নেতা খুন, জামায়াতের ৩ কার্যালয়ে হামলা-ভাঙচুর
Jun 11, 2026 · 1 min
2 shared tags
আটক বিএনপি নেতাকে ‘মব’ সৃষ্টি করে ছিনিয়ে নিলেন সমর্থকেরা
Jun 06, 2026 · 1 min
2 shared tags
উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য পূরণে বড় বাজেটের পথে বিএনপি সরকার
Jun 11, 2026 · 1 min
1 shared tag
ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল, সন্ত্রাসবিরোধী আইনের মামলা
Jun 09, 2026 · 1 min
1 shared tag