পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

নেত্রকোনায় মাদকের মামলায় কারাগারে ছাত্রদল নেতা, পরে বহিষ্কার

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

প্রতিনিধি নেত্রকোনা
আবদুল বারী আকন্দ
আবদুল বারী আকন্দ | ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদন উপজেলায় মাদক সেবনের অভিযোগে ছাত্রদল নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।


গতকাল সোমবার রাত ৯টার দিকে মদন পৌরসভার ফচিকা টি অ্যান্ড টি রোড এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


অভিযুক্ত আবদুল বারী আকন্দ মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক। গ্রেপ্তার অন্য তিনজন হলেন মদন দক্ষিণপাড়া গ্রামের হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মানিক মিয়া (৩২) এবং আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্দর গ্রামের তারেক মিয়া (২৪)।


মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। ইয়াবা ও গাঁজা সেবনের সময় চারজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চার-পাঁচজন পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।


মঙ্গলবার দুপুরে নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে আবদুল বারীকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দুপুরে জরুরি সভা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.