সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার
সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে
সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ ও লেফটেন্যান্ট (অব.) গুলশান আরা। সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তারের কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। সোমবার সকালে তিনি তাঁদের গ্রেপ্তারের বিষয়টি জানান।
একটি সূত্র জানায়, সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনে করা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষকে গ্রেপ্তার করা হয়েছে।
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!