পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত বিভিন্ন ঘটনায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে

প্রতিনিধি কুমিল্লা
মোশাররফ হোসেন মুন
মোশাররফ হোসেন মুন | ছবি: সংগৃহীত

কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক তিনটার দিকে সদর দক্ষিণ থানার বারপাড়া এলাকা থেকে ডিবির একটি দল তাঁকে গ্রেপ্তার করে বলে জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।


গ্রেপ্তার মোশাররফ হোসেন মুনের বয়স ৩০ বছর। তিনি মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশরাফপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আদম আলী ও মায়ের নাম রেখা বেগম।


পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, নাশকতাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত বিভিন্ন ঘটনায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ ঠেকাতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.