চবি ক্যাম্পাসে ছাত্রলীগের ঝটিকা মিছিল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট (গোলচত্বর) এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ১ নম্বর সড়কের দিকে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে ২০ থেকে ২৫ জন অংশ নেন। তাদের অধিকাংশের মুখে মাস্ক পরা ছিল। এতে নেতৃত্ব দেন চবি ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও ক্রীড়া বিজ্ঞান (স্পোর্টস সায়েন্স) বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াহিদুল আলম।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিন বলেন, নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা মিছিল করে ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘আমরা এখনো এমন কোনো তথ্য পাইনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
How did this article make you feel?
Related Articles
লক্ষ্মীপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
Jul 16, 2026
2 shared tags
ফটিকছড়ির ছয় ইউনিয়নে হরতাল, সড়কে নেই যানবাহন
Jul 16, 2026
2 shared tags
সাঙ্গু নদ বিপৎসীমার ওপরে, পাঁচ উপজেলায় বাড়ছে পানি
Jul 09, 2026
2 shared tags
ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে বলে জানালেন রেল প্রতিমন্ত্রী
Jul 08, 2026
2 shared tags